মীর সাব্বিরের পাশে দাঁড়িয়ে ইসরাত পায়েলকে ধুয়ে দিলেন জয়

বিবাহিত নারীদের নিয়ে বিউটি কনটেস্ট ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে ছিল গত শুক্রবার। সেই আয়োজনের মঞ্চে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের আঞ্চলিক ভাষায় দেয়া একটি উক্তিকে ‘বুলিং’ হিসেবে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানের নারী উপস্থাপক ইশরাত পায়েল।

ওই বিউটি কনটেস্টের গ্র্যান্ড ফিনালের একটি অংশের ভিডিও ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। তাতে দেখা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে মীর সাব্বিরকে মঞ্চে ডেকে নেন উপস্থাপক ইশরাত পায়েল। সেখানে মীর সাব্বিরের সঙ্গে রসিকতাও করেন তিনি।

মীর সাব্বির মঞ্চ ছাড়ার সময় তাকে বরিশালের ভাষায় নাটকের সংলাপ বলতে অনুরোধ করা হয়। সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্থ রাখতে পারি না।’

এরপর আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় উপস্থাপকের উদ্দেশে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদ্‌লা গায় দাঁড়াই আছ কিল্লাই?’

বরিশালের ভাষায় মীর সাব্বিরের সংলাপ শুনে হেসে ফেটে পড়েন উপস্থাপকসহ দর্শকরা। মীর সাব্বিরের হাত থেকে মাইক্রোফোন নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, ‘ওহ মাই গড। অনেক ধন্যবাদ।’

এর কদিন পর সেই সংলাপ নিয়েই বুলিংয়ের অভিযোগ তোলেন উপস্থাপক ইশরাত পায়েল। এ নিয়ে সোমবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ইশরাত। এতে তিনি বলেন, নারীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে মীর সাব্বিরকে। তিনি অভিযোগ করেন, তাকে বুলিং করা হয়েছে, এটা ক্রাইম।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে ফেসবুকে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন মীর সাব্বির। তার দাবি, ছোট একটি বিষয়কে বড় করে দেখা হচ্ছে। বিশেষ কোনো উদ্দেশ্য থেকে তিনি উক্তিটি করেননি।

এবার মীর সাব্বিরের সহকর্মী উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনেতা সাব্বিরকে সমর্থন দিয়ে পায়েলকে ধুয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘উপস্থাপিকা মীর সাব্বিরের বিরুদ্ধে কিছুটা অশালীনভাবেই বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েই যাচ্ছেন। আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয় আপনি আমার কাছে আসেন’।

তিনি আরও লেখেন, এই বিষয়ে মীর সাব্বির আপনাকে অনেক দূর নিতে পারবে না। মাত্র দুই তিন দিন। আমার অনুষ্ঠান আপনাকে এক বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে। নারীর পোশাক এবং নারীকে সম্মান করা এই বিষয়ে মীর সাব্বির সহ আমাদের জেনারেশনের সকল অভিনেতাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে’।

উপস্থাপক পায়েলকে সাবধান করে লেখেন, ‘মীর সাব্বিরকে নিয়ে ট্রল করেন অসুবিধা নাই। ভুলেও তাকে অসম্মান করার চেষ্টা কইরেন না। ট্রল কাকে বলে কত প্রকার ও কি কি বিষয়টা আপনাকে বোঝাতে চাই না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মীর সাব্বির যখন বিবাহিত বলেছে তখন আপনার মন খুব খারাপ হয়েছে। তাই আপনি প্রতিশোধ নেবার জন্য মীর সাব্বির সম্পর্কে আজেবাজে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *