দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। রবিবার (২০ নভেম্বর) থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এবারের আসর। বিভিন্ন দলের সমর্থকেরা এখনই সরব প্রিয় দলের সমর্থনে।
পিছিয়ে নেই শোবিজের তারকারাও। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফুটবলে ব্রাজিল দলের সমর্থক এবং তিনি সারাজীবন এই দলটিই সমর্থন করে যাবেন।
সংবাদমাধ্যমকে মিম বলেন, এক কথায় বলছি আমার প্রিয় দল ব্রাজিল। মনে প্রাণে ব্রাজিল সমর্থন করি। এভাবে বলতে পারি, বংশগতভাবেই এই সমর্থনটা করি। আমার মা ব্রাজিলের সমর্থক। মার জন্যই আমি এই দলটিকে পছন্দ করি, ভালোবাসি এবং সমর্থনও করি। সারাজীবন করে যাব।
তিনি বলেন, আমার স্বামী সনিও ব্রাজিলের সমর্থক। ভালোই হয়েছে। আমার ও সনির প্রিয় দল ব্রাজিল যেন এইবার বিশ্বকাপ নিতে পারে। কেননা- আমি বুঝতে শেখার পর থেকে পর পর বেশ কয়েকবার দলটি চ্যাম্পিয়ন হতে পারছে না। এ জন্য কষ্টও কাজ করে ভেতরে ভেতরে। কাজেই খুব করে চাইব এ বছর ব্রাজিল জিতুক।
এদিকে মা-মেয়ে ব্রাজিল সমর্থন করলেও বাবার প্রিয়দল আজেন্টিনা। মিম বলেন, আমার বাবা আজেন্টিনার সমর্থক। আমার ছোট বোনও তাই। শুধু আমি, মা এবং বর ব্রাজিলের পক্ষে।
