Home বিনোদন টাঙ্গাইলের মানুষের ভালোবাসায় মুগ্ধ নায়িকা মিম

টাঙ্গাইলের মানুষের ভালোবাসায় মুগ্ধ নায়িকা মিম

0
203

নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। গত ঈদে মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। অনবদ্য অভিনয় করে ইতোমধ্যেই দর্শক মন জয় করে ফেলেছেন তিনি। এ নায়িকা যেখানে যাচ্ছেন সেখানেই তাকে দেখতে ছুটে আসছেন অনুরাগীরা।

আজ মঙ্গলবার এমনই এক দৃশ্য রচিত হলো টাঙ্গাইল শহরে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ক্যাপসুল মার্কেটের পাশে হঠাৎ মিমকে দেখা যায়। ‘পরাণে’র অনন্যাকে নিজেদের শহরে দেখে শহরবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়। মুহূর্তেই তাকে ঘিরে তৈরি হয় অনুরাগীদের জনসমুদ্র। এ সময় মিমও নিরাশ করেন শহরবাসীদের।

মাইক্রোফোন হাতে কণ্ঠে তুলে নেন ‘পরাণ’ সিনেমার একটি গান। প্রিয় নায়িকাকে গায়িকারূপে দেখে উন্মাদনা বেড়ে যায় উপস্থিত দর্শকের মাঝে। তারাও গলা মেলান ‘দামালে’র হাসনার সঙ্গে।

জানা যায়, সম্প্রতি লাক্সের আয়োজনে কুষ্টিয়া, ময়মনসিংহ, জয়দেবপুর, সাভারসহ দেশের বিভিন্ন অঞ্চলে যান মিম। ছয়দিনের ট্যুর ছিল এটি। আজ মঙ্গলবার টাঙ্গাইল ছিল এ সফরের শেষদিন।

টাঙ্গাইলবাসীদের এমন উন্মাদনায় মিম বেশ মুগ্ধ। সেই মুগ্ধতা প্রকাশ করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘খুবই ভালো লাগছে। এর আগে আমরা বেশ কয়েকটি শহরে গেছি। সব জায়গায় দারুণ সাড়া পেয়েছি। আজ শেষদিন ছিল টাঙ্গাইলে। এখানেও ব্যতিক্রম ঘটেনি। ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here