Home আলোচিত ছেলের পাঞ্জাবি পড়া ছবি দিয়ে যা বললেন  বুবলী

ছেলের পাঞ্জাবি পড়া ছবি দিয়ে যা বললেন  বুবলী

0
374

পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে উন্মাদনার শেষ নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। সামনে আনার দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে বীরের নামে একটি ফ্যান পেজ খুলেছেন এ নায়িকা। এছাড়া নিজের ফেসবুকেও নিয়মিত সন্তানের ছবি প্রকাশ করেন তিনি।

গত রোববার (১৩ নভেম্বর) বিকেলে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো এবারও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি।

সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছেন।

মুহূর্তেই বীরের ছবিগুলো লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ ‘শাকিবের কপি’ বলেও সম্বোধন করেছেন শাকিব খান ও বুবলীর সন্তানকে।

এর আগে, গত ২১ অক্টোবর বীরকে নিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন বুবলী। যার একটি ছবিতে দেখা যায়, বীর সোফায় বসা, মাথায় টুপি। আরেকটি ছবিতে বুবলীর বাবার কোলে বীর। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘জুম্মা মোবারক’।

তারও আগে গত ১৩ অক্টোবর বীরের চারটি ছবি পোস্ট করেছিলেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here