প্রেমে পড়েছেন বাঁধন, জানালেন নিজেই!

ঢালিউডের জনপ্রিয় অবিনেত্রী আজমেরী হক বাঁধন মুগ্ধ হয়েছেন টাপুরের উপর। প্রেমেও পড়েছেন এই অভিনেত্রীর। ‘দেশান্তর’ সিনেমা শেষে হল থেকে বের হয়েই জানালেন এমন কথা।

অনেকেই বুঝতেই পারেননি এই টাপুর আসলে কে? কেনই–বা ‘রেহানা’খ্যাত এই অভিনেত্রী টাপুরের প্রেমে পড়েছেন?

গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দেশান্তর’। এ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন এই টাপুর। তার অভিনয়ে এতটাই মুগ্ধ যে বাঁধন সিনেমা শেষ করেই বললেন, ‘আমি তো আসলে টাপুরের প্রেমে পড়ে গেছি। টাপুর আমাকে মুগ্ধ করেছে। সে অনেক আগে থেকেই আমার পরিচিত। টাপুর আমার অনেক পছন্দের। টাপুরের অভিনয় দেখে আমি একদম মুগ্ধ।

তিনি আরো বলেন, ‘দেশান্তর’ সিনেমার পরিচালক সুজন ভাইকে ধন্যবাদ টাপুরকে আবিষ্কার করার জন্য। সিনেমা টাপুর, ইয়াশ, আমাদের আহমেদ রুবেল ভাইসহ সবার অভিনয় ভালো লেগেছে।’

টাপুর ও ইয়াশ রোহান

শুক্রবার যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে ‘দেশান্তর’। সিনেমায় অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। দেশভাগের সময় আশপাশের অনেকেই চলে গেলেও যিনি দেশেই থেকে যান। মৌসুমীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই টাপুর। সিনেমায় টাপুরের সাবলীল অভিনয়, বাচনভঙ্গি, সংলাপ দর্শকদের মন কেড়েছে।

বাঁধন এই প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় বলেন, ‘গল্পে টাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বাবার সঙ্গে টাপুরের যে ইন্টারেকশন, এটা আমাকে মুগ্ধ করেছে। দেশভাগের একটা সময় বাবা মেয়েকে এভাবে প্রাধান্য দিচ্ছেন, তার সিদ্ধান্তকে সম্মান দিচ্ছেন, মেয়েকে স্বাধীনভাবে বেড়ে উঠতে সহায়তা করছেন, সিনেমার গল্পের কিছু বিষয়ে টাপুরের স্ট্রং সিদ্ধান্তগুলো একদমই মানানসই ছিল।’

‘দেশান্তর’ সিনেমা দিয়ে এই প্রথম বড় পর্দায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলেন রোদেলা টাপুর। এই টাপুর অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *