Home জাতীয় জামায়াত সেক্রেটারিকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

জামায়াত সেক্রেটারিকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

0
191

সাবেক সংসদ সদস্য ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, ডিআইজি প্রিজনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিয়া গোলাম পরওয়ারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এর আগে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ. ন. ম. শামশুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ৬ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

তবে জামায়াতের আরেক নেতা সাবেক এমপি আ. ন. ম. শামশুল ইসলামের রিটের শুনানি আজ হয়নি।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য। রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রম অনুসারে তিনি কারাগারে ডিভিশন পান। কিন্তু ডিভিশন না দেওয়ায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরপর আইনি নোটিশও দেওয়া হয়। তাতে সাড়া না পেয়ে ৬ নভেম্বর হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অবিলম্বে তাকে কারাগারে ডিভিশন দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here