Home আলোচিত কলকাতায় আমি সুপারস্টারের কদর পাই: নুসরাত ফারিয়া

কলকাতায় আমি সুপারস্টারের কদর পাই: নুসরাত ফারিয়া

0
210

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সমানতালে কাজ করছেন ঢালিউড-টালিউডে। সম্প্রতি মুক্তির ৫০তম দিন পার করেছে নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।

অন্যদিকে বর্তমানে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুট করেছেন তিনি। এছাড়া নতুন করে তিন সিনেমার কথাবার্তা চূড়ান্ত করেছেন রেখেছেন, যার মধ্যে দুটি বাংলাদেশি, একটি কলকাতার।

জানা গেছে, গত শনিবার থেকে কলকাতায় বিবাহ অভিযান-২ দৃশ্যধারণে অংশ নেন নুসরাত ফারিয়া। শুটিং শুরু হওয়ার পর ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমায় চরিত্রগুলোর লুক। সেখানে পাওয়া গেছে নুসরাত ফারিয়াকেও। তেমন পরিবর্তন আসেনি তার লুকে। প্রথম কিস্তির মতো এ পর্বেও আধুনিক ও স্বাধীনচেতা নারীর মতোই দেখা যেতে পারে তাকে।

নুসরাত ফারিয়া বলেন, কাজটা আমি খুব উপভোগ করছি। তবে আগের চেয়ে এবারের গল্পে কমেডি আরও অনেক বেশি। দর্শকদের জন্য পুরোপুরি একটা হাসির প্যাকেজ হতে যাচ্ছে ‘বিবাহ অভিযান-২’। সবার আগে আমি চরিত্রটা দেখি। আসলে প্রত্যেক শিল্পীকে বিশ্বাস রাখতে হবে, কিন্তু ঝুঁকি মনে করলে মাল্টি কাস্টিংয়ের সিনেমা করতে অনেক সমস্যা হয়। নিজের চরিত্র যেটা, সেটা আত্মবিশ্বাসের সঙ্গে পর্দায় তুলে ধরাটাই হচ্ছে আসল বিষয়।

কলকাতায় কাজ করতে গেলে কখনো বাংলাদেশি হিসেবে বৈষম্যের শিকার হতে হয় না বলেও জানালেন তিনি। বলেন, আমি সেখানে সুপারস্টারের মতো কদর পাই। কখনো আমার সঙ্গে সেখানে কোনো রকম বৈষম্য দেখতে পাইনি। পশ্চিমবঙ্গে আমার আলাদা একটা মার্কেট আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here