Home ফিচার বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

0
136

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখন দ্বিতীয়। প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকায় বায়ু মানের সূচক ছিল ২৫৩।

একই সময়ে প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে বায়ু মানের সূচক ছিল ৩০৪, তৃতীয় অবস্থানে থাকা দিল্লি সূচক ২০২।

সাধারণত একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়। স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‌‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এদিকে গত সপ্তাহে বেশিরভাগ দিনই ঢাকার অবস্থান ৫ থেকে ১০ এর ঘরে ছিল।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here