Home আলোচিত আর বিয়ে নাও করতে পারি: অভিনেতা সিদ্দিক

আর বিয়ে নাও করতে পারি: অভিনেতা সিদ্দিক

0
396

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দিয়ে দর্শকদের হাসালেও তার জীবনে রয়েছে কষ্ট।

আট বছর সংসার করার পর ভেঙে যায় সিদ্দিকের সংসার। তার সাবেক স্ত্রী মারিয়া মিমও মিডিয়ায় কাজ করছেন। তার কাজ করা নিয়েই শুরু হয় তাদের মনোমালিন্য। এর পরে বাড়ে দূরত্ব, সর্বশেষ বিচ্ছেদের পথেই হেঁটেছেন তারা। তাদের ঘরে রয়েছেন একমাত্র পুত্র সন্তান।

বিচ্ছেদ নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সিদ্দিক বলেন, সে নিজেই চলে গেছে। আমি শুধু বলব, সে মিডিয়ার রঙিন জীবন দেখে আকৃষ্ট হয়েছে। সে ভেবেছে এখানে এলে বড় কিছু হয়ে যাবে। কিন্তু সে যে পথে হেঁটেছে সেটা রাইট ওয়ে না। যার ফলে সে কী হয়েছে দেখেছেন। রঙিন জগৎ সত্যিকার অর্থে কালারফুল না। মূলত তার আকাঙ্ক্ষার কারণেই বিচ্ছেদ হয়েছে।

তিনি বলেন, আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। শুধু তার কথা ভেবেই এখনো বিয়ের সিদ্ধান্ত নিতে পারছি না। এই দেশে ছেলেদের কথা উঠে আসে না। উঠে আসে সিঙ্গেল মাদারদের কথা। আমি আমার ছেলেকে মানুষ করছি। আমি একজন সিঙ্গেল ফাদার। আমার ছেলে আরশকে আমি একজন সিঙ্গেল ফাদার হয়ে বড় করে তুলছি। ছেলে আমার সঙ্গে থাকে, তার মায়ের সঙ্গেও থাকে। আমি সিঙ্গেল ফাদার শব্দটাকেও প্রতিষ্ঠিত করব কি না ভাবছি। এমনও হতে পারে, আমি বিয়ে নাও করতে পারি। বিয়ে করে বিচ্ছেদ হোক, তা চাই না।

২০১২ সালের ২৪ মে ভালোবেসে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। কিন্তু কয়েক বছর পর তাদের সংসারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে ২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়ার বিচ্ছেদ হয়। এরপর থেকে এই তরুণীকে মডেলিংয়ে নিয়মিত হতে দেখা যায়। তাদের সংসারে রয়েছে ৮ বছর বয়সী ছেলে আরশ রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here