ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্য আজকের (১০ নভেম্বর) দিনটা স্পেশাল। কারণ এদিন তার জন্মদিন।
এদিকে বুধবার (৯ নভেম্বর) রাতে একটি প্রতিষ্ঠানের লাইভ শো শেষ করে বাসায় ফিরতে দেরি হয় মিমের। বাসায় ফিরেন ১২টা ২০ মিনিটের পর। ফিরেই চমকে যান।
যদিও এর আগে বাসায় ফেরা অবস্থা গাড়িতেই চমকে দিয়েছেন তার বাবা। গাড়িতেই মেয়ের জন্মদিনে সেস্পশাল উইশটি করেন তিনি। আর বাসায় ফিরেই দেখেন তার ড্রয়িংরুমের টেবিলে ১৫টির বেশি জন্মদিনের কেক সাজানো। স্বামী সনি পোদ্দার তার জন্য শুধু কেক-উপহার নয়, কাছের মানুষদেরও হাজির করে রেখেছেন।
এদিকে দিনটিতে কাছের মানুষের শুভ কামনার বন্যায় ভাসছেন তিনি। ভাসছেন আনন্দে, আবেগে। রাত করে বাসায় ফেরায় মিম ভেবেই নিয়েছিলেন হয়তো রাতে কোনো আয়োজন থাকবেন না। কাছের মানুষরা এই রাতে কে আসবে! সকালে আবার একটা প্রোগ্রামের জন্য চট্টগ্রামের ফ্লাইট। তাই বাসায় গিয়েই ঘুমিয়ে পড়বেন। কিন্তু ভাবনার উল্টোটা ঘটল মিমের বেলায়।
মিম জানান, প্রায় ১৫টি কেক আনা হয়েছে তার জন্মদিনের প্রথম উদযাপনের জন্য। এরপর কেক কেটে পরিবারের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন নায়িকা। সেই আড্ডা গড়ায় ভোররাত পর্যন্ত। এদিকে বিশেষ দিনটি উপলক্ষে স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মিম বলেছেন, ‘১০ নভেম্বর আমার জীবনের খুব বিশেষ একটি দিন। আমার জন্মদিন ছাড়াও এই দিনে আমি আমার ভালোবাসার সঙ্গে আংটি বদল করেছি। তোমাকে ভালোবাসি প্রিয়।’
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শোবিজে প্রবেশ করেন মিম। ঢালিউডে তার অভিষেক হয় হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমাটির মাধ্যমে। বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাদের একজন তিনি। চলতি বছর তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি প্রেক্ষাগৃহে চলছে মিম অভিনীত ‘দামাল’।
