Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

0
264

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে (৮ অক্টোবর) উপজেলার পশ্চিম চন্দরা এলাকায় ওয়ালটন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার মৃত আব্দুল সালামের দুই ছেলে আলামীন হোসেন(৩২)ও অনিক মিয়া (২৭)।

নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৩ টার দিকে কালিয়াকৈর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা ওয়ালটন কারখানার সামনে অজ্ঞাত যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই ভাই এর মৃত্যু হয়।

সালনা হাইওয়ে থানার (ওসি) আকিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করতে চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here