প্রথমবারের মতো চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেন মামনুন ইমন ও রাফিয়াত রশিদ মিথিলা। সরকারি অনুদান পাওয়া ছবিটির নাম ‘সোনার পাহাড়।’
শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্রটি পরিচালনা করছেন লুবনা শারমিন।
ছবিটি প্রসঙ্গে ইমন বলেন, চট্টগ্রামের অংশটুকু আমরা শুটিং শেষ করে এলাম। সত্যিই দারুণ অভিজ্ঞতা। আর কো আর্টিস্ট হিসেবে মিথিলা অসাধারণ। গল্পটাও চমত্কার। আমার মনে হয় সরকারি অনুদানের ছবি বলে নয়, এই ছবিটি করছি বলে আমার পরিবার খুবই খুশী। কারণ শিশুতোষ চলচ্চিত্র। প্রত্যেক অভিনেতারই এমন দারুণ প্লটের কাজ করা উচিত। আমি ভাগ্যবান এ ধরণের একটি কাজ আমার ক্যারিয়ারে যুক্ত হয়েছে বলে।’
চরিত্র নিয়ে তিনি বলেন, ছবিতে একজন মেজরের চরিত্রে অভিনয় করছি। বাকি কিছু না বলি। সেটা দর্শকের জন্যই থাকুক।
