Home আলোচিত গাজীপুরের রিসোর্টে শাকিব খান ও মিতু , চলছে শুটিং

গাজীপুরের রিসোর্টে শাকিব খান ও মিতু , চলছে শুটিং

0
707

দুই বছর আগে পরিচালক বদিউল আলম খোকন শুরু করেছিলেন ‘আগুন’ সিনেমার শুটিং। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিষেক হয় জনপ্রিয় উপস্থাপক ও মডেল জাহারা মিতুর। কিন্তু নানা কারণে ছবিটির শুটিং শেষ হয়নি।

এদিকে জানা গেল প্রায় দুই বছর পর ৫ নভেম্বর থেকে আবারও শুরু হয়েছে ছবিটির শেষ লটের কাজ। শনিবার ছবিটির শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান ও জাহারা মিতু। এদিন সকাল থেকে গাজীপুরের একটি রিসোর্টে চলছে সিনেমাটির শুটিং।

পরিচালক খোকন বা কলাকুশলীরা এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গাজীপুরে টানা ছয় দিন চলবে আগুন সিনেমার শুটিং। এরপরই সম্পাদনের টেবিলে যাবে ছবিটি। নতুন বছরের শুরুর দিকে ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ। অবশেষে সকল জটিলতার পাঠ চুকিয়ে শুটিংয়ে মাঠে ফিলল আগুন।

সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here