Home বিনোদন নিপুণ অন্যায় করেই চলেছে: জায়েদ খান

নিপুণ অন্যায় করেই চলেছে: জায়েদ খান

0
324

চিত্রনায়িকা নিপুনকে আপিল বিভাগে মামলার শুনানি করতে শেষবার সময় দিলো আপিল বিভাগ। আগামী রোববার (১৩ নভেম্বর) এ বিষয়ে শুনানির জন্য ঠিক করেছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এসময় জায়েদ খান অভিযোগ করেছেন, নিপুন অন্যায় করেই চলেছে। গত ২৪ ফেব্রুয়ারি নায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান।

আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় এ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিপুনও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত ও স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত।

তবে জায়েদ খানের আইনজীবী বলছেন, এই স্ট্যাটাস অনুযায়ী জায়েদ খান আপাতত দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে নিপুনের আইনজীবী দাবি করছেন, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here