Home বিনোদন আমি চাই ভালো একটা মুহুর্ত আমার জীবনে রয়ে যাক: পরীমণি

আমি চাই ভালো একটা মুহুর্ত আমার জীবনে রয়ে যাক: পরীমণি

0
143

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল ইসলাম রাজ। গত বছরের অক্টোবরে সন্তান হওয়ার খবর জানিয়ে মিডিয়ায় আলোড়ন তোলেন তারা। একইসঙ্গে জানান প্রেম-বিয়ের খবর।

গত ১০ আগস্ট তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মাহমুদ রাজ্য। বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ‘গুণিন’ এই দম্পতি।

আজ বৃহস্পতিবার সন্ব্যা ৭টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে পরীমনি ও শরিফুল রাজ হকি খেলায় অংশ নেবেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘রাজকে নিয়ে হকি খেলতে যাবো। ভীষণ ভালোলাগা ফিল করছি। আশা করছি সুন্দর মূহুর্ত উপহার দিতে পারবো। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি চাই ভালো একটা মুহুর্ত আমার জীবনে রয়ে যাক।’

তিনি বলেন, ‘হকি খেলা দেখলেই অন্যরকম হয়ে যেতাম। হকি আমার ক্রাশ।’

‘ওই সময়ে বরিশালে কেটেছে আমার জীবন। জানি না কেন হকি এতটা ভালো লাগত কিংবা এতটা টানতো। এখনো সেই ভালোবাসা হকির প্রতি রয়ে গেছে। হকি হাতে নিলেই অন্যরকম একটা ব্যাপার চলে আসে শরীরের মধ্যে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here