পেছনে আর ফিরে তাকাতে চাই না: পরীমণি

সব আলোচনা ছাপিয়ে স্বামী-সন্তান নিয়ে ভালো আছেন ঢালিউডের সুন্দরী নায়িকা পরীমণি। রাজ-পরী এখন বাস্তব জীবনেও রোমান্টিক দম্পতি। কিছুদিন আগে সন্তানের মা হয়েছেন এ নায়িকা।

গেল ২৪ অক্টোবর ছিল এই নায়িকার জন্মদিন। সেদিন বেশ জমকালো আয়োজনে দিনটি পালন করেছেন তিনি। আর তার আগেই স্বামী শরিফুল রাজের পরপর দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র সফলতা যেন তার মন ছুয়ে দিয়েছে পরম আনন্দে।

গত শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজের নতুন সিনেমা ‘দামাল’। মুক্তির পর থেকেই এর জয়ধ্বনীতে মুখরিত সিনেমা হলগুলো। আর তার খবরে দারুণ খুশি পরীমনি।

পরীর ভাষ্য, ‘রাজের অভিনয়ের এমন জয়ধ্বনিতে আমি দারুণ খুশি। পরপর মুক্তি পাওয়া ওর তিনটি ছবি এভাবে দর্শকদের মন জয় করবে, সত্যি কল্পনাও করিনি। আমি কতটা খুশি বোঝাতে পারব না। রাজের সফলতা যেন আমারও সফলতা।’

গত বছর আগস্ট যেন পরীর জীবনে ছিল কালো এক অধ্যায়। সে বছর অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসব কারণে মানসিক ভাবেও ভেঙে পরেন পরী। তবে বছরের শেষটা ছিল তার জন্য স্বস্তির। কারণ এই সময়টায় পরীর পাশে দাঁড়িয়েছে শরিফুল রাজ। তাকে নিয়ে নতুন করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখেন পরী।

এই চিত্রনায়িকা বলেন, ‘পেছনে আর ফিরে তাকাতে চাই না। জীবনে খুব খারাপ একটা সময় পার করেছি। তবে এখন রাজ ও রাজ্যকে (তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়ে আমি অনেক ভালো আছি। আমার পৃথিবী, আমার পরিবার। রাজ কতটুকু ভালো, তা বলে বোঝানো যাবে না। আমরা সংসার জীবনে অনেক অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *