ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান এবার আসছেন পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে; পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।
শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’ এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।
সানী বলেন, “বিস্তারিত ঘোষণা এ সপ্তাহেই দেওয়া হবে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে।”
শাকিবের বিপরীতে কাকে নায়িকা হিসাবে দেখা যাবে? সানী জানালেন, সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবং সানীর প্রোডাকশন হাউস কপ ক্রিয়েশনের ফেসবুক পেজ থেকে জানানো হয়, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। এটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এ সপ্তাহেই। স্বল্প সময়ের মধ্যে শের খান নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি, শের খান চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
এদিকে, শাকিব-বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি। শোনা যাচ্ছে, এটিই হচ্ছে এই জুটির ক্যারিয়ারের শেষ সিনেমা।





