Home বিনোদন খাবারের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি: ওমর সানী

খাবারের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি: ওমর সানী

0
168

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে তার পথচলা। বর্তমানে সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি।

সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন এই অভিনেতা।

সোমবার (৩১ অক্টোবর) ফেসবুক হ্যান্ডেলে খাদ্য অপচয় রোধে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন ওমর সানী। সেখানে জানান, খাবার যেখান থেকেই আসুক না কেন, তার জন্য আল্লাহার কাছে শুকরিয়া আদায় করা উচিত।

এদিন এই চিত্রনায়ক ফেসবুকে লেখেন, “রিজিক যেখান থেকে আসুক না কেন, আল্লাহ পরিবার থেকে দেবে নাকি অন্য জায়গা থেকে দেবে, সেটা পেয়েই আলহামদুলিল্লাহ বলতে হবে। আর খাবার ঝুটা করা যাবে না, খাবারের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।”

প্রসঙ্গত, এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি বর্তমানে নিজের ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর গুলশানে রয়েছে তার একটি রেস্তোরাঁ। একই নামে অচিরেই আরও একটি শাখা চালু করতে যাচ্ছেন তিনি। বর্তমানে সেটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন ওমর সানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here