Home ফিচার ১৫ নভেম্বর থেকে অফিস সময় ৯টা থেকে ৪টা পর্যন্ত

১৫ নভেম্বর থেকে অফিস সময় ৯টা থেকে ৪টা পর্যন্ত

0
93

সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন অফিস সময় কার্যকর হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রী পরিষদ সচিব জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যাংক, সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।

সচিব জানান, এর আগে অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত করা হয়েছিল তবে এখন শীতকালের কারণে অফিস সূচিতে ফের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টার পরিবর্তে সকাল ৮টা থেকে বিকাল ৩টা নির্ধারণ করে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here