Home আলোচিত এবার ভিডিও ছেড়ে আলোচনার জন্ম দিলেন পূজা চেরি

এবার ভিডিও ছেড়ে আলোচনার জন্ম দিলেন পূজা চেরি

0
196

বিতর্ক পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। সিনেমার মতো নজর কাড়ছেন সোশ্যাল মিডিয়াতেও। ভক্তদেরকে মাতিয়ে রাখতে প্রতিনিয়ত বিভিন্ন লুকের ছবি পোস্ট করেন পূজা।

এসবের ধারাবাহিকতায় রবিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন পূজা। সেখানেও বরাবরের মতো নেটিজেনদের নজর কেড়েছেন পূজা।

হলুদ শাড়ির সঙ্গে কালো ব্লাউজ, চোখে কালো চশমা, হাতভর্তি চুড়ি, পায়ে হাই হিল পরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। কখনও শুয়ে বই পড়ছেন, কখনও বা লাল গোলাপ ঠোঁটে আটকে রেখেছেন। ছবিতে আবেদনময়ী এক পূজাকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।

এদিকে এর একদিন পর সোমবার (৩১ অক্টোবর) ফটোশুটের ভিডিওপ্রকাশ করেছেন পূজা। আর এই ভিডিও হুমড়ি খেয়ে দেখছে নেটিজেনরা।

দুই ঘন্টায় ভিডিওতে রিকেশন দিয়েছেন ৩৫ হাজার মানুষ। শুধু তাই নয় মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেতিবাচক-ইতিবাচক দুই ধরনের মন্তব্যই দেখতে পাওয়া যাচ্ছে।

ভিডিও দেখুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here