Home আলোচিত ভক্তদের সুখবর দিলেন মৌসুমী

ভক্তদের সুখবর দিলেন মৌসুমী

0
139

ঢাকাই চলচ্চিত্রের প্রিয় দর্শিনীখ্যাত নন্দিত অভিনেত্রী মৌসুমী। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র মুক্তির পর আরও অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ৯ বছর বিরতির পর গত বছর অনুদানপ্রাপ্ত ‘সৌভাগ্য’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী।

চলতি বছর মৌসুমী অভিনীত অন্তত দুটি চলচ্চিত্র অচিরেই মুক্তি পাচ্ছে। এর মধ্যে একটি হলো কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’। চলচ্চিত্রটি আগামী ১১ নভেম্বর সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যটি হলো মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘ভাঙ্গন’। চলচ্চিত্রটিও অচিরেই মুক্তি পাবে বলে জানা গেছে। দুটি চলচ্চিত্রে মৌসুমীকে আলাদা আলাদা লুকে দেখা যাবে। দুটি চলচ্চিত্রই সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

‘দেশান্তর’ চলচ্চিত্রটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘দেশান্তর দেশপ্রেম ও মানবিক প্রেমের চলচ্চিত্র। চমৎকার একটি গল্পের চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমার চরিত্রটিও খুব চমৎকার। আশা করি দর্শক উপভোগ করবেন।’

চলচ্চিত্রে মৌসুমী অভিনয় করেছেন অন্নপূর্ণা চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর প্রমুখ।

‘ভাঙন’ প্রসঙ্গে মৌসুমী বলেন, রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু ছিন্নমূল মানুষের গল্পের চলচ্চিত্র ‘ভাঙন’। এখানে ফেরিওয়ালার চরিত্রে অভিনয় করেছি।

এছাড়া রাশেদা আপা, বাবু ভাই, প্রাণসহ আরও যারা অভিনয় করেছেন সবাই ভালো করেছেন। মির্জা সাখাওয়াৎ হোসেন ভাই চেষ্টা করেছেন ভালোভাবে কাজটা করতে। আমি চলচ্চিত্রটি নিয়ে আশাবাদি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে চলচ্চিত্রটি দর্শকের ভালো লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here