Home বিনোদন শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুবলী

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুবলী

0
215

চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচটা পেন্ডুলামের মতো দু’দিকেই দুলছিল। এমন দৃশ্যপটে দুই দলের সমর্থকদের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। তবে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক নিরাশ করেননি। শেষ হাসি হেসেছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রইল টাইগারদের।

সুপার টুয়েলভের ম্যাচটিতে শুরু থেকেই ছিল নাটকীয়তা। ম্যাচ যখন শেষের দিকে সেই সময় শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। বোলিংয়ে আসেন মোসাদ্দেক। যদিও আগেরে তিন ওভারে ২৬ রান দেন তিনি। শেষ ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে ফেরেন ইভান্স। পরের বলে লেগ বাই থেকে চারের পর ক্রিজে এনে এনগ্রাভা ছয় হাঁকিয়ে আরও সহজ করে দেন।

এরপরের বলেই স্ট্যাম্পিং হন এনগ্রাভা। ফলে শেষ বলে ৫ রানের প্রয়োজন হয় জিম্বাবুয়ের। জয়ের লক্ষ্যে এগিয়ে এসে ব্যাট হাঁকিয়ে স্ট্যাম্পিং হন মুজারাবানি। আর এতেই উৎসবে মেতে উঠে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে গ্যালারিতে থাকা টাইগারদের সমর্থকরাও মেতে উঠেন। এছাড়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। জয়ের এই উল্লাসে মেতে উঠতে বাদ থাকেননি দেশিয় তারকারাও।

টাইগারদের জয়ে মেতে উঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। দুপুর ১২টা ৫৫ মিনিটে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল আমার। তবে অবশেষে জিতেছি আমরা। তোমাদের নিয়ে অনেক গর্বিত টাইগাররা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here