Home বিনোদন এক মেয়ে বালিশের কাভারে আমার নাম লিখে ঘুমায়: জায়েদ খান

এক মেয়ে বালিশের কাভারে আমার নাম লিখে ঘুমায়: জায়েদ খান

0
303

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন ভিন্ন এক অভিজ্ঞতার কথা। মেয়েরা বালিশের কাভারে তার নাম লিখে ঘুমায়। এ ছাড়া নিজের আরও বেশ কিছু গোপন কথা ফাঁস করেছেন।

জায়েদ খান বলেন, একটা মেয়ে আছে শান্তিনগরে। নাম বলতে চাই না। সে আমার ছবি দিয়ে অ্যাম্বুশ করে বালিশের কাভার বানিয়ে তার ওপর প্রতিদিন ঘুমায়। আমার ভালো লাগে। একটা মেয়েকে বলেছিলাম আমার জন্য কী করতে পারো? সে হাত কেটে টিস্যুর ওপর জায়েদ খান লিখে ইনবক্সে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, এক মেয়ে আমাকে ফোন করে বলে, আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি কিন্তু পাবনা চলে যাব। সে আমার সঙ্গে প্রেম করতে চায়- এমনও না। শুধু কথা বললেই হবে। আমি একটু ফাজলামো করেছিলাম, এতে সে সত্যিই পাবনার হেমায়েতপুর চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আছে। আমাকে বলেছে, আপনি বললে ভর্তি হয়ে যাব। আমি বলেছি, গো ব্যাক ইয়োর হোম। পরে তার মায়ের সঙ্গেও কথা বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here