Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা! স্বামী গ্রেফতার

কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা! স্বামী গ্রেফতার

0
214

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লিবিদ্যুৎ হরিনহাটী এলাকায় বুধবার সকালে পারিবারিক কলহের জের ধরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে জবাই করে হত্যা করে।

ওই ঘাতক স্বামী রুবেল (২৮) কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সে গাইবান্দা জেলার গোবিন্দপুর থানার ফুলহার মধুপুর গ্রামের আসরাফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত স্ত্রী শামসুন্নাহার মামনি (২৫) গাইবান্দা জেলার গোবিন্দপুর থানার ফুলহার মধুপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে।

সে হরিনহাটি এলাকায় জমশের আলীর বাসায় স্বামীর সাথে ভাড়া থাকে এপেক্স লেঞ্জারী নামক কারখানায় চাকরি করত।

ওই দিন সকালে ঘাতক স্বামী রুবেল ভাড়াকৃত বসত ঘরের ভিতর পারিবারিক কলহের জের ধরে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে। স্ত্রী ‘কে হত্যার পর স্বামী ঘরের ভিতর হতে দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে দরজা খুলে দিলে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here