বিউটি পার্লার উদ্বোধন করবেন শাকিব খান

মাসজুড়ে অন্যতম চর্চিত নাম ঢালিউড ভাইজান শাকিব খান। ব্যক্তিগত জীবন নিয়ে আছেন আলোচনা-সমালোচনায়। এর মাঝেই খবর পাওয়া গেল নতুন এক বিউটি পার্লার উদ্বোধন করতে যাচ্ছেন তিনি। বিউটি পার্লারটি করেছেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

বিষয়টি নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই। তিনি জানান, আগামী শুক্রবার ২১ অক্টোবর বিকাল ৪টায় শাকিব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লেজার ও পার্লারটি উদ্বোধন করবেন। ইতোমধ্যেই শাকিব খানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে।

এই বিষয়ে উর্মিলা আরও জানান, গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে এই বিউটি পার্লারটি চালিয়ে আসছিলাম। এবার এর নাম পরিবর্তন করে আরও ভালোভাবে পার্লারটি চালু করতে যাচ্ছি।

এর নতুন নাম ‘গ্লোম্যাক্স’। এটি বনানীর ১১ নাম্বার রোডে অবস্থিত। এখানে আমার সঙ্গে উর্মি জিনু ও বিউটি আক্তার নামে আরও দুজন পার্টনার আছে। এই বিউটি পার্লারের উদ্বোধন করবেন শাকিব খান।

জানা গেছে, এই বিউটি পার্লারে ছেলে ও মেয়েরা কাজ করাতে পারবে। মেয়েদের জন্য ভালো ভালো বিউটি এক্সপার্ট থাকবে আর ছেলেদের লেজার ট্রিটমেন্ট করানো জন্য ভালো ভালো ডাক্তার থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *