Home আলোচিত ৪০ মিনিটের জন্য ঢাকায় আসছেন নোরা ফাতেহি

৪০ মিনিটের জন্য ঢাকায় আসছেন নোরা ফাতেহি

0
118

নোরা ফাতেহি এখন বিশ্বজুড়ে নজর কেড়ে আছেন তার নাচ আর অভিব্যক্তি দিয়ে। সে হিসেবে তার নাগাল ও সময় পাওয়া এখন বেশ কঠিনই। তবে অনেক আলাপ-আলোচনা শেষে নিশ্চিত হওয়া গেল, এবার সত্যিই ঢাকার মঞ্চে উঠছেন নোরা। যদিও সময়টা খুবই স্বল্প, মাত্র ৪০ মিনিট!

রোববার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উইমেনস লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া।

তিনি বলেন, ‌‘অনেক ঝুঁকি নিয়ে আমরা আয়োজনটি হাতে নিয়েছি। নানা প্রতিকূলতা পার হতে হয়েছে। তবে আনন্দের সঙ্গে বলছি, অবশেষে বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানটি করতে যাচ্ছি আমরা।

আয়োজকরা জানান, ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর নোরা ফাতেহি বাংলাদেশে আসছেন। এদিন রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো মঞ্চে তিনি নাচবেন। পোশাক বদলাবেন তিনবার। এ ছাড়া পুরস্কার বিতরণও করবেন।

জানা গেছে, সব মিলিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার মঞ্চে নোরা থাকবেন ঘড়ির কাঁটার হিসেবে ৪০ মিনিট। এভাবেই তার সঙ্গে চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’

উল্লেখ্য, এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ থিম সং ‘লাইট দ্য স্কাই’ গানে নোরা ফাতেহির নাচ-গানের ঝলক দেখা গেছে। ফুটবল বিশ্বকাপে ভারতের একমাত্র প্রতিনিধি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here