শাহজাদপুরে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস ২০২২ পালিত হয়েছে। এই উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ই আগষ্ট) সকাল সাড়ে ৯টায় চাইল্ড সাইট ফাউন্ডশন (সিএসএফ গ্লুবাল) এর উদ্দ্যাগে মাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর সিমিয়ন গালিভার ম্রং, অমিয় কুমার, মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুবাহান মিয়া, প্রভাষক জসিম উদ্দিন প্রমুখ। আলাচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ী শিশুদর মাঝে পুরস্কার বিতরন করা হয়। এবং দৃষ্টি প্রতিবন্ধী ৫জনকে সাদাছড়ি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *