দেশে ফিরে বধূবেশে কেক কাটলেন অপু বিশ্বাস!

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার দুর্গাপূজা উদযাপন করেছেন কলকাতায়। গত ১১ অক্টোবর তার জন্মদিনের বিশেষ দিনটি সেখানেই পালন করেন এই নায়িকা। ১৫ দিন পর গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) দেশে ফিরেন তিনি।

এদিকে জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসকে আজ সারপ্রাইজ দিয়েছেন নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু। জন্মদিনের কেক কাটাসহ নানান আয়োজন রাখেন তিনি। এ সময় বধূবেশ কেক কাটতে দেখা যায় অপু বিশ্বাসকে।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে কেক কাটার পরে ব্রাইডাল সাজে ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস।

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘এবারের জন্মদিনটা শুরু হয় কলকাতা ইন্দো-বাংলা প্রেসক্লাবে। সেখানে তারা আমাকে অনেক সন্মান দিয়েছেন। জন্মদিনে গিফট হিসেবে তাদের প্রেসক্লাবের সদস্য করে নিয়েছেন। আজ নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে এসে আমি সারপ্রাইজড। আগেই তারা কেক এনে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ নিতুকে। এত সুন্দর আয়োজনের জন্য।’

ব্রাইডাল সাজে অপু বলেন, ‘শুটিংয়ের প্রয়োজনে অসংখ্যবার বধূ সেজেছি। কিন্তু এবারই প্রথম বধূসেজে কেক কাটলাম। অনেক সুন্দর সাজিয়েছেন নিতু। তাছাড়া নিতু’স পার্লারটাও অনেক সুন্দর।’

আরও পড়ুন-

আমি চাই আমাকে নিয়ে বিতর্ক হোক: অপু বিশ্বাস

আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করব: অপু বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *