Home বিনোদন দেশে ফিরেই সুখবর দিলেন তারিন জাহান

দেশে ফিরেই সুখবর দিলেন তারিন জাহান

0
253

সুদীর্ঘ কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত ছোট পর্দার অভিনেত্রী তারিন জাহান। নাটক, টেলিছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন সিনেমাতেও। আর সবখানেই পেয়েছেন বাহ বাহ।

মাঝে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তারিন। ছিলেন যুক্তরাষ্ট্রে। তবে অভিনয়ের কাজে নয়, অবসরের জন্য খানিকটা বিরতিতে ছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি দেশে ফিরে আবারও মন দিয়েছেন অভিনয়ে। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেল ধারাবাহিক নাটক ‘নির্দোষ’র শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন মুহাম্মদ মিফতাহ আনান।

তারিন বলেন, ‘এই নাটকের গল্পটা অনেক সুন্দর। আর আমার চরিত্রটিও ভালো। তাই নাটকটি অভিনয় করছি। মাঝে কাজ থেকে কিছুদিনের বিরতিতে ছিলাম। এখন কাজে মন দিয়েছি। আশা করি, সামনে আরও নতুন কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here