ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়ক নিরব ও নতুন প্রজন্মের অভিনেত্রী সুনেরা বিনতে কামাল প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন।
সম্প্রতি ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় তারা চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ।
নিরব আজ শনিবার সকালে সংবাদমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধ মানেই অনেক বড় কিছু। কাজেই মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি অন্য সবার মতো আমারও দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে।’
আরও পড়ুন-
একসঙ্গে আসছেন শরিফুল রাজ ও মিথিলা
