Home আলোচিত এই জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি

এই জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি

0
129
ফাইল ছবি

মুক্তির অনুমতি পেয়েছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির আনকাট ছাড়পত্র দিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার।

মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত নায়িকা। বলেন, ‘আমি অনেক খুশি যে সিনেমাটি আনকাট সেন্সর হলো। এই সিনেমার জার্নিটা সারা জীবনের মেমোরি হয়ে থাকবে আমার।

‘মায়ের যখন শুটিং করি তখন রাজ্য আমার পেটে ছিল, চার মাসের। আর যখন সিনেমাটি মুক্তি পাবে তখন ও (রাজ্য) আমার কোলে থাকবে…কী দারুণ একটা ব্যাপার হবে।’

নির্মাতা অরণ্য আনোয়ার নিশ্চিত করেছেন, বিনা কর্তনেই ছাড়পত্র পেতে যাচ্ছে তার সিনেমাটি। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বললেন, ‘বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অরুণা বিশ্বাস ফোন করে ভূয়সী প্রশংসা করেন সিনেমাটির। তিনি জানান, বোর্ড সদস্যরা সর্বসম্মতিক্রমে সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

অরণ্য আনোয়ার দেশের পরীক্ষিত নির্মাতাদের একজন। যিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে ‘মা’ তার প্রথম নির্মিত সিনেমা। তাই আয়োজন-চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

উল্লেখ্য, এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here