প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নায়িকা মাহি

ঢালিউডের সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

তবে দীর্ঘদিন পরে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। যখন সিনেমা নিয়ে ব্যস্ত এই নায়িকা, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আচমকা দেখা গেল এক রহস্যজনক পোস্ট।

বুধবার (১২ অক্টোবর) সেই পোস্টে লেখেন, “প্রেগন্যান্সির উইশ নম্বর ওয়ান একদিন আমি গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করব। তাকে জড়ায় ধরে একটা ছবি তুলবো ইনশাআল্লাহ।”

এই পোস্টে অসংখ্য ভক্ত শুভকামনা জানিয়েছেন এবং তার ইচ্ছাপূরণ হওয়ার আশা ব্যক্ত করেছেন।

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এ নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *