এবার মৌসুমীর নায়ক ফজলুর রহমান বাবু

প্রথমবারের মতো গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুর সাথে জুটি বেঁধেছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। ‘ভাঙন’ সিনেমায় এক সাথে কাজ করেছেন তারা।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান নির্মিত হয়েছে। ইতিমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে মৌসুমীর সাথে ফজলুর রহমান বাবুকে।

ট্রেলার দেখে আঁচ করা গেলো, ‘ভাঙন’-এ একজন চুড়ি বিক্রেতার ভূমিকায় আছেন মৌসুমী। আর ফজলুর রহমান বাবুকে উপস্থাপন করা হয়েছে এক বংশীবাদক হিসেবে। ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তার মাঝেও হানা দেয় বিরহের বাতাস।

বাবু-মৌসুমীর এই রসায়ন কতটুকু জমেছে, সেটা পুরোপুরি বোঝা যাবে ‘ভাঙন’ সিনেমাটি মুক্তির পর। তবে ট্রেলার দেখে অধিকাংশ নানান রকমের মন্তব্য করেছেন। ইউটিউব ও ফেসবুকে ট্রেলারটি নিয়ে দর্শকের বিভিন্ন নেতিবাচক মন্তব্যই তা পরিষ্কার করে দেয়।

উল্লেখ্য, ‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। একসময় এসব মানুষ এক সারিতে জড়ো হন। তাঁরা বসবাস শুরু করেন বস্তিতে। তাঁদের গল্পগুলোই নির্মাতা শাখাওয়াত হোসেন তুলে ধরেছেন ‘ভাঙন’-এ।

‘ভাঙন’ সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় সরকারি অনুদান পেয়েছিল। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নির্মাতা মির্জা শাখাওয়াত হোসেন। মৌসুমী এবং ফজলুর রহমান বাবু ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, প্রাণ রায়সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *