সংসার ভাঙার কথা অস্বীকার করলেন বুবলী

কিছুদিন ধরে ‘টক অব দ্য টাউন’ ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি। তাদের দুজনকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার আলোচনায় এই দুই সেলিব্রেটির বিবাহ বিচ্ছেদ। ৮ মাস আগে তাদের ডিভোর্স হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি অস্বীকার করলেন শাকিবের সন্তানের মা বুবলী।

বুবলীর দাবি, বিবাহ বিচ্ছেদের কথা কেউ একজন ছড়াচ্ছেন। রোববার (৯ অক্টোবর) রাতে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এ ধরনের কথা কে বা কারা ছড়াচ্ছে বুঝতে পারছি না। তবে শিগগিরই জানতে পারব।’

শাকিব-বুবলীকে নিয়ে অনেক আগে থেকেই চলছিল প্রেমের গুঞ্জন। বুবলীর আমেরিকায় পাড়ি দেয়ার পর গুঞ্জন আরও ডালপালা ছড়াতে থাকে। সম্প্রতি সন্তানকে প্রকাশ্যে এনে এসব গুঞ্জন সত্যিই করে দিয়েছেন এ নায়িকা। দুইজনেই জানিয়েছেন, সন্তানের বাবা-মা তারা। তবে সবকিছুর পরও নেটিজেনদের প্রশ্ন- শাকিব বুবলি কি আদৌ একসঙ্গে থাকছেন? নাকি অপু বিশ্বাসের পথেই হাঁটবেন…।

সবশেষ পহেলা অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং স্পটে শাকিব খান ও বুবলিকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *