Home বিনোদন শাকিবের ‘বিয়ের প্রস্তাব’ নিয়ে শাবনূরের সেই সাক্ষাৎকার ভাইরাল

শাকিবের ‘বিয়ের প্রস্তাব’ নিয়ে শাবনূরের সেই সাক্ষাৎকার ভাইরাল

0
201

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা বলা হয়ে থাকে চিত্রনায়ক শাকিব খানকে। ফিল্মি ক্যারিয়ারের চেয়ে যার ব্যক্তিগত জীবনটা অনেক বেশি চমকপ্রদ, আলোচিত, সমালোচিত। ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক হিসেবে তাকে নিয়ে বিস্তর আলোচনা যেমন হয়, তেমনই কিং খানকে নিয়ে বিতর্কও কম নেই। তার মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের একাধিক গোপন বিয়ে এবং সন্তান জন্মদান।

দেশসেরা এই নায়কের দুটি বিয়ের কথা এখন সবারই জানা। একটি বিয়ে হয়েছিল একসময়ের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে। আরেকটি হয়েছে এই সময়ের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে।

অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের দাম্পত্যে দাঁড়ি পড়েছে ২০১৭ সালে। তবে বুবলীর সঙ্গেও নাকি সম্পর্ক ভালো নেই। থাকছেন আলাদা ছাদের নিচে। এদিকে নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন তো আছেই! এবার পুরনো বিষয় যোগ হলো নতুন করে।

অপু-বুবলী ছাড়াও একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর, পূর্ণিমা, সাহারা থেকে শুরু করে বর্তমান সময়ের পূজা চেরির নামও জড়িয়েছে শাকিব খানের সঙ্গে। এর মধ্যে ‘শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব’ এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, শাবনূরকে বিয়ের প্রস্তাবের সময়কাল ছিল ২০১১ সাল। সেই সময়ে দেশের জনপ্রিয় সংবাদপত্রগুলোতেও বিষয়টি নিয়ে কথা বলেন এই দুই তারকা। তবে শাবনূরকে বিয়ের প্রস্তাবের বিষয়টি সরাসরি স্বীকার করেননি।

সাক্ষাৎকারের একটি অংশ। ছবি: সংগৃহীত

২০১১ সালে প্রকাশিত সাক্ষাৎকারটির একটি অংশ পাঠকের সামনে তুলে ধরা হলো-

শাকিব খান নাকি আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন?
শাবনূর: কে বললো আপনাকে এ কথা?

আপনি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন, তখন দু-একটি খবরের কাগজে লেখা হয় এমন খবর-
শাবনূর: ও আচ্ছা। না থাক এই প্রসঙ্গ। আমি কোনো মন্তব্য করছি না। আমি শাবনূর, এটাই আমার বড় পরিচয়। এরপর কে, কী কর, সেগুলো দেখার সময় নেই।

আপনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন?
শাবনূর: অবশ্যই। এর বড় প্রমাণ হচ্ছে ১০ বার মেরিল-প্রথম আলো তারকা জরিপে পুরস্কার অর্জন।

বর্তমান সময়ে আপনার অবস্থান কোথায়?
শাবনূর: আমার বৃহস্পতি তো তুঙ্গে!

আপনার পরে কে?
শাবনূর: এখনো দেখি না।

তাহলে এ শিল্পের কী হবে?
শাবনূর: আবার এহতেশাম দাদুকে লাগবে, নতুনদের নিয়ে আস। কিন্তু তিনি তো নেই। তবে তার শিষ্য হিসেবে আমি আছি। সামনে ছবি বানাব। সেখানে নতুন ছেলেমেয়েদের নিয়ে আসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here