Home আলোচিত একসঙ্গে আসছেন শরিফুল রাজ ও মিথিলা

একসঙ্গে আসছেন শরিফুল রাজ ও মিথিলা

0
346

‘কাজলরেখা’ চলচ্চিত্র নিয়ে বড় পর্দায় আসছেন শরিফুল ইসলাম রাজ ও মিথিলা। দীর্ঘদিন ধরে এই ছবির নির্মাণকাজ চলছে। জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম প্রায় এক যুগের বেশি সময় ধরে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন।

অবশেষে ‘কাজলরেখা’ শিরোনামের সেই সিনেমার শুটিং শেষ করলেন। নেত্রকোনার দুর্গাপুরে সিনেমাটির শুটিং শেষ করে বুধবার ভোরে ঢাকায় ফিরেছে পুরো টিম।

নির্মাতা জানান, আগামী ফেব্রুয়ারি এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান দুটি চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশীদ মিথিলাকে।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ।

সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here