Home বিনোদন কাশফুল ছুঁয়ে পূজা চেরি বললেন, ‘ভালোবাসা অন্ধ নয়’

কাশফুল ছুঁয়ে পূজা চেরি বললেন, ‘ভালোবাসা অন্ধ নয়’

0
144

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এরইমধ্যে শাকিব খানের প্রেমিকা হিসেবেও বেশ আলোচিত পূজা। দেশসেরা নায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন টক অব দ্য শোবিজ বলা চলে। যদিও এই সম্পর্ক নিয়ে গুঞ্জনকে উড়িয়ে দিতে চেয়েছেন তিনি বারবার।

এদিকে আগামীকাল মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘হৃদিতা’। সেই ছবির প্রচারণাতেও সরব রয়েছেন তিনি। তারই ফাঁকে পূজাকে দেখা গেল কাশবনে। কাঁশফুলের নরম ছোঁয়ায় রোমান্টিক মুডে ধরা দিলেন তিনি।

নিজের ফেসবুকে বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন। সেখানে দেখা গেল শাড়ি পরে পূজার সাজে কাশবনে নায়িকা। ছবির ক্যাপশনে লিখেছেন একটি বিদেশি প্রবাদ। যার মানে দাঁড়ায়, ‌‘ভালোবাসা অন্ধ নয়। এটা বেশি দেখে, কম নয়। কিন্তু বেশি দেখে বলে কম দেখতে ইচ্ছে করে….’

কার উদ্দেশে তার এই বার্তা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি সময়ের এই আলোচিত নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here