প্রিয় নায়ক শাকিব নাকি জায়েদ, যা বললেন সানজিদা

সানজিদা আক্তারকে বলা হয় মেয়েদের ফুটবলের পোস্টার গার্ল। ভালো গান গাইতে পারেন। সুদর্শন চেহারার সানজিদা দুটি বিজ্ঞাপনে মডেলও হয়েছেন। ফিরিয়ে দিয়েছেন আরও অনেক বিজ্ঞাপনের প্রস্তাব।

সাফ ফাইনালের আগে দারুণ এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের হৃদয় জয় করে নেন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল যে ছাদখোলা বাসে করে ঢাকা শহর ঘুরেছিল, সেটা তো সানজিদার এক স্ট্যাটাসের সুবাদেই।

বর্তমানে সানজিদার ধ্যানজ্ঞান ফুটবলই। অন্য কোনো অঙ্গন বা সেখানকার তারকাদের প্রতি সানজিদার কোনো আগ্রহ বা পছন্দ-অপছন্দ নেই।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে হাজির হয়ে যেন সেটাই বোঝালেন বাংলাদেশের হিমালয় জয়ের অন্যতম নারী ফুটবলার সানজিদা।

সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার প্রিয় নায়ক কে? শাকিব খান নাকি জায়েদ খান? এর জবাবে সানজিদা কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘ধুর..’।

এরপর তাকে জিজ্ঞেসা করা হয় তার প্রিয় নায়িকা কে? অপু বিশ্বাস নাকি বুবলী? এই প্রশ্নের জবাবও এড়িয়ে যান সানজিদা। বলেন, ‘এদের প্রসঙ্গ বাদ দেন তো।’

এমনকি, বলিউডের বাদশাহ শাহরুখ খান, কোটি কোটি নারীর স্বপ্নের রাজা যিনি, সেই রোমান্সের রাজাকে নিয়ে করা প্রশ্নেও বিশেষ আগ্রহ দেখালেন না সানজিদা।

নেপালজয়ী এই ফুটবলারকে প্রশ্ন করা হয়, শাহরুখ খানের সঙ্গে যদি অভিনয় করতে বলা হয় করবেন কিনা? উত্তরে সানজিদা সাফ জানিয়ে দেন, ‘অভিনয়, সিনেমা, বিজ্ঞাপন এসবে যাওয়ার জন্য আমি প্রস্তুত না। আমি প্রফেশনাল ফুটবলার। ফুটবলই খেলতে চাই।’

বাদ যায়নি সানজিদা ব্যক্তিগত জীবনও। তার কাছে জানতে চাওয়া হয় ছোটবেলা থেকে এ পর্যন্ত কয়টা প্রেম করেছেন? সানজিদার দাবি, ‘একটাও না। মানুষের জীবনে তো প্রেম আসে। আমিও করতে পারতাম। আমি সব সময় ফুটবল নিয়েই ব্যস্ত ছিলাম। এখনো ব্যস্ত আছি। কারো সাথে আমি জড়ায় নাই। আর জড়াবোও না।

বিয়ে করবেন কবে, এমন প্রশ্নের মুখেও পড়তে হয় সানজিদাকে। জবাবে এই নারী ফুটবলার জানান, ‘দেশকে অনেক কিছু দেওয়ার আছে। তাই এসব নিয়ে পরে ভাববো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *