Home বিনোদন ২৮তম বিবাহবার্ষিকীতে যা বললেন নাঈম-শাবনাজ

২৮তম বিবাহবার্ষিকীতে যা বললেন নাঈম-শাবনাজ

0
130

নব্বই দশকে যারা সিনেমার দর্শক ছিলেন, কিংবা পরবর্তীতে যারা ওই সময়ের সিনেমাগুলো দেখেছেন, তাদের সবার কাছেই প্রিয় এক জুটি নাঈম ও শাবনাজ। ঢাকাই সিনেমার অন্যতম মিষ্টি ও সফল জুটি তারা। খুব বেশি দিন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়ে ভালোবাসাময় একটি জায়গা দখল করেছেন এই তারকাদ্বয়।

একসঙ্গে কাজের সুবাদে নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সম্পর্ককে তারা পূর্নতা দেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন দু’জন। দেখতে দেখতে পার হয়ে গেছে এ দম্পতির ২৮ বছর।

তাদের এই ২৮তম বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শাবনাজ-নাঈম লেখেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের ২৮তম বিবাহবার্ষিকী। আমরা দুজনে হাত ধরে আরও অনেকটা পথ চলতে পারি এই দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে নেক হেদায়েত দান করুন। আমিন।

১৯৯১ সালের ২ অক্টোবর নাঈম-শাবনাজ অভিনীত প্রথম সিনেমা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ মুক্তি পেয়েছিল। ছবিটি সুপারহিট হওয়ায় পরবর্তীতে প্রায় ২০টির মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন এই দম্পতি। নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে। বর্তমানে টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন করটিয়া জমিদার বাড়ির সন্তান। কৃষিকাজের ছবি অনেক সময়ই ফেসবুকে আপলোড করেন তিনি।

অন্যদিকে তার সহধমির্ণী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন। এই দম্পতির বড় মেয়ে নামিরা দেশের বাইরে পড়াশোনা করছেন। ছোট মেয়ে মাহদিয়া নাঈম মুরাদ একজন সংগীতশিল্পী। গানের সুবাদে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। নৌকায় বসে বাবার সঙ্গে গান গেয়ে আলোচনায় উঠে এসেছিলেন মাহদিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here