আমাকে নিয়ে এগুলো ছড়ানোর কোনো মানে হয় না: তানজিন তিশা

সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আজ নতুন ছবির ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও প্রকাশ করা হয়নি।

তার মধ্যেই কথা উঠেছে, ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতেও শাকিবের বিপরীতে তানজিন তিশার অভিনয়ের তথ্য ছড়িয়ে পড়েছে। শাকিব ভক্তরা এই জুটিকে মেনশন করে উইশও করছেন।

কিন্তু এতে বিব্রত প্রকাশ করেছেন তানজিন তিশা। তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এমন তথ্য কোথায় পান তারা। আমি যদি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই সেটা আমিই তো ঘটা করে বলব। গুজব কেন ছড়াতে হবে? এগুলোর কোনো মানে হয় না।’

পাশাপাশি তিনি মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান সবাইকে।

মঙ্গলবার বিকেলে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *