অন্যরকম অনুভূতি কাজ করছে: মিম

এবারের দুর্গোৎসব চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্য একটু ভিন্ন রকম। বিয়ের পর এটিই তার প্রথম পূজা। তাই বিভিন্ন রঙের জামদানির সঙ্গে শাঁখা-সিঁদুর-আলতায় নিজেকে রাঙাছেন তিনি। যা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

জানা যায়, মিমের বর সনী পোদ্দারের বাড়ি কুমিল্লায়। পূজা উপলক্ষে আজ সনীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছেন সাবেক এই লাক্স তারকা। এজন্য অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত তিনি।

এ বিষয়ে মিম একটি সংবাদমাধ্যমকে বলেন, আমার জীবনে প্রথমবার শারদীয় দুর্গাপূজায় শ্বশুরবাড়ি যাচ্ছি। আশা করছি দারুন সময় কাটবে। শ্বশুরবাড়ির সবার সঙ্গে দেখা হবে। আমার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে। এজন্য অন্যরকম অনুভূতি কাজ করছে।

মিম আরও বলেন, পূজা উপলক্ষে সবার জন্য আগেই কেনাকাটা সেরে নিয়েছি। অনেককে উপহার দিয়েছি। আমিও উপহার পেয়েছি। শারদীয় পূজাটা সত্যিই স্পেশাল আমাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *