নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১১ নভেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাই। বুধবার নমুনা পরীক্ষার ফলাফল রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই আমি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি।
তিনি আরও বলেন, এখন কিছুটা সুস্থ বোধ করছি। হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা করাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
করোনায় আ.ক্রা.ন্ত হওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার র্যাবের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওই অনুষ্ঠানে মামুনের করোনা আ.ক্রা.ন্ত হওয়ার কথা জানান।
তিনি বলেন, আপনারা জানেন তিনি (র্যাবপ্রধান) করোনাভাইরাসে আ.ক্রা.ন্ত হয়েছেন। এর জন্য এই অনুষ্ঠানে আসতে পারেননি।
চলতি বছর ১৫ এপ্রিল অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম র্যাব ফোর্সেস’র ৮ম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ড. বেনজীর আহমেদ, বিপিএম’র (বার) পদোন্নতি ও আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ায় মহাপরিচালক, র্যাব ফোর্সেস পদে স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি সিআইডি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
