দিনভর একসঙ্গে থাকলেও বুবলীর হাতটাও ছুঁয়ে দেখলেন না শাকিব!

প্রেম, বিয়ে, সন্তান- সবকিছু মিলিয়ে বর্তমানে টক অব দ্য কান্ট্রি চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। এসবের মধ্যেই একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন দেশের এই দুই তারকা। তবে পেশার প্রয়োজনে এক হলেও দু’জনের মধ্যে দূরত্ব স্পষ্ট বোঝা গেছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার (১ অক্টোবর) দিনভর ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করেছেন শাকিব ও বুবলী। এদিন একটি রোমান্টিক গানের শুটিং করেছেন তারা। তবে এই জুটি মোটেও রোমান্সের মুডে ছিলেন না।

হাসিমুখে ক্যামেরার সামনে তাদের দেখা গেলেও দু’জন হাতও ধরতে রাজি হননি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ শেষ করেছেন। শুটিংয়ের প্রয়োজনে বুবলীকে জড়িয়ে ধরতেও রাজি হননি শাকিব। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।

সূত্রটি বলেন, “শনিবার যে গানের শুটিং হয়েছে তা দেখলে সবাই বুঝতে পারবেন দুই তারকা কাছাকাছি যেতে চাননি। তারা পেশাদার শিল্পী হিসেবে ছবির কাজ ঠিকই করেছেন। কিন্তু হাত ধরার দৃশ্যে শুটিং করেননি। দু’জন পাশাপাশি হেঁটেছেন, গানের তালে কোমর, কাঁধ দুলিয়ে নেচেছেন। পরিচালক ‘কাট’ বললেই দুজন দুই দিকে গিয়ে বসে বিশ্রাম নিয়েছেন। তাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি।”

এদিকে, শাকিব-বুবলীর বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে ভক্তদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমা শেষ হলে শাকিব-বুবলীকে হয়তো আর কোনো সিনেমায় দেখা যাবে না।

জানা গেছে, আগেই চূড়ান্ত ছিল শুটিংয়ের দিনক্ষণ। আর তাই বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মাঝেই রাজধানীর হোটেল সোনারগাঁয়ে গানের দৃশ্যে অংশ নেন শাকিব ও বুবলী। তবে গণমাধ্যম-সহ সাধারণের চোখের আড়ালে থাকতে শুটিং স্পটে ছিল কড়া নিরাপত্তা।

চলচ্চিত্রটির পরিচালক তপু খান বলেন, এটা আমি রহস্য হিসেবে রাখতে চাই। আপনার সিনেমা হলে সিনেমাটি যখন দেখবেন তখনই বুঝবেন সিনেমাটি কিভাবে হয়েছে।

তিনি বলেন, সুপার স্টার আর বড় অভিনেত্রীকে নিয়ে কাজ করা একটা আলাদা মজা আছে। শিল্পীরা সে জায়গা থেকে সব সময় সাপোর্ট দিয়ে গেছেন।

এ নির্মাতা আরও বলেন, গল্পের প্রয়োজনে এবং শিল্পীদের সামর্থ্য অনুযায়ী যা যা করার দরকার সবই করা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *