ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববির সঙ্গে প্রযোজক সাকিব সনেটের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল। এতদিন বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ববি। ফলে প্রণয়ের গঞ্জনের পালে হাওয়া লাগেনি তেমন। তবে মাস দেড়েক আগে গণমাধ্যমের কাছে ববি স্বীকার করেন নিজের প্রেমের কথা।
জানা যায়, ২০১৯ সালে ‘নোলক’ ছবির পরিচালনা করেন সাকিব সনেট। সেখান থেকেই তাদের হৃদয়ের লেনাদেনা শুরু হয়।
এদিকে শনিবার (০১ অক্টোবর) সকালে ববি এবং সনেটের ব্যক্তিগত অন্তরঙ্গের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে শোবিজে হইচই পড়ে গেছে। বর্তমানে সনেট ও ববি চণ্ডীগড়ে একটি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন। কয়েক দিন পরই দেশে ফিরবেন তারা।
ভাইরাল হওয়া ছবিগুলো প্রসঙ্গে জানতে চাইলে ববি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মানসিকভাবে বিধ্বস্ত।’ তবে ছবিগুলো কীভাবে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ববি।

ছবির বিষয়ে সনেট বলেন, ‘সকাল থেকে অনেকেই ফোন করছেন। ছবির বিষয়ে জানতে চাইছেন। এটা নিয়ে আমি বিব্রত।’
সনেটের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করলেও বিয়ের কথা গোপন রেখেছেন ববি। সাকিবের সঙ্গে এখনও বিয়ে হয়নি জানালেন অভিনেত্রী।
জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়ে করতে পারেন তারা।
এদিকে সনেটের সঙ্গে ‘ঢাকাইয়া পাখি’ নামের একটি রেস্টুরেন্টও দিয়েছেন ববি। প্রায়ই তাকে রেস্টুরেন্টে দেখা গেছে।
