Home বিনোদন শাকিব-বুবলীর সন্তানের খবরে মিষ্টি বিতরণ করলেন ভক্ত

শাকিব-বুবলীর সন্তানের খবরে মিষ্টি বিতরণ করলেন ভক্ত

0
138

সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করার পর থেকে আলোচনায় উঠে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) প্রথমে অভিনেত্রী ও পরে চিত্রনায়ক শাকিব খান সন্তানের ছবি প্রকাশ্যে আনেন। সন্তানের নাম শেহজাদ খান বীর।

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন এই তারকা দম্পতি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তান জন্ম দেন অভিনেত্রী।

এদিকে শাকিব-বুবলীর সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে গত কয়েকদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছে সোশ্যালে। এরইমধ্যে জানা গেল শাকিব খান ও বুবলীর সন্তানের খবর শুনে মিষ্টি বিতরণ করেছেন মনির খান নামে এক তরুণ

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধার ডি এস তেল পাম্পা এলাকায় লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করেন এই ভক্ত।

স্থানীয়রা জানান, শাকিব-বুবলীর সন্তানের খবরে ভক্ত মনির খান মিষ্টি কিনে দোকানে দোকানে এবং লোকজনের মধ্যে বিতরণ করছেন। লোকজন এ মিষ্টি খেতে পেরে অনেক খুশি।

মনির খান গণমাধ্যমকে বলেন, ছোট থেকে আমি শাকিব খানের ছবি দেখি। তখন থেকে আমার কাছে তিনি প্রিয় নায়ক। যখন শুনতে পেরেছি শাকিব ভাই বুবলীকে বিয়ে করেছেন এবং তাদের সন্তান রয়েছে, তখন অনেক খুশি হয়েছি। তাই খুশিতে সবাইকে মিষ্টি মুখ করিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here