ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলীর মা হওয়ার খবরে সরগরম দেশের চলচ্চিত্রাঙ্গন। বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস এই ত্রিমুখী আলোচনায় মুখর নেটিজেন থেকে শুরু করেন তাদের ভক্ত-শুভাকাঙক্ষীরাও।
এই ইস্যুতে এবার মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অনন্ত জলিল।
শাকিব-বুবলী ইস্যু নিয়ে অনন্ত জলিলের কাছে তার অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শাকিব খান যা করেছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে আমি এইটুকু বলবো সবারই সৎ পথে থাকা ভালো। যারা সৎ পথে থাকে তাদের আল্লাহ পছন্দ করেন, ইহকালে এবং পরকালেও’।
তিনি বলেন, ‘সে যেটি করেছে, সেটি অবশ্যই তার পারসোনাল ম্যাটার। আর মিডিয়াতে যেসব কথা, এগুলো দু-চার দিনের মধ্যেই মানুষ ভুলে যাবে। মনে রাখবে না। নতুন কোনো ঘটনা সামনে আসবে। তখন এই (শাকিবের) ঘটনা চাপা পড়ে যাবে।’’
মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কি না–এ প্রসঙ্গে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যেকোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না। যা খারাপ, তা খারাপই।
তারপর সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন অনন্ত জলিল। তিনি বললেন, তাদের প্রতি শুভকামনা রইল। সবার মঙ্গল কামনা করছি।’
উল্লেখ্য, সম্প্রতি বেবিবাম্পের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন নায়িকা বুবলী। সন্তানের বাবা কে? সন্তান আদৌ জন্ম হয়েছে কিনা এ বিষয়ে উঠে প্রশ্ন। শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে অনেক গুঞ্জনই ডালপালা মেলে। সব গুঞ্জন উড়িয়ে তারা দুজনেই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ছেলের ছবি প্রকাশ করেন। জানান, তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।
আরও পড়ুন-
