অপু বিশ্বাসের ভক্তদের জন্য সুখবর

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘ঈশা খাঁ’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক ডায়েল রহমান। এর প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব। তার বিপরীতেই অভিনয় করেছেন অপু।

এ বিষয়ে ডিএ তায়েব বলেন, “বড় বড় ১৮টি হলে মুক্তি পেয়েছে আমাদের সিনেমাটি। যেহেতু ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’ অনেক হলে চলছে, তাই কিছু হল আপাতত পাইনি। তবে আশাবাদী, সামনে হলের সংখ্যা বাড়বে।’

বাংলার বারো ভুঁইয়াদের প্রধান ঈশা খাঁ ও তার সময়ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ঈশা খাঁ’র ভূমিকায় আছেন তায়েব। এই অভিনেতা সিনেমাটিকে তুলনা করেছেন বিখ্যাত ‘বাহুবলী’র সঙ্গে!

ডিএ তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও সিনেমায় আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *