Home বিনোদন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জায়েদ খান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জায়েদ খান

0
76

পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তেন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এইচ. এম. ফারুক হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, যুগ্ম-সম্পাদক মারুফুল ইসলাম, ইন্দুরকানী এম.ইউ. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. আরিফুজ্জামান, কোষাধক্ষ্য কে.এম শামীম রেজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান, ওসি (তদন্ত) মো. জুলফিকার, শিক্ষক, জনপ্রতিনিধ ও শুভাকাক্ষিরা।

অনুষ্ঠান শেষে জায়েদ খান ইন্দুরকানী সরকারি কলেজে বৃক্ষরোপণ ও সাপোর্ট মানব কল্যাণ সংস্থার মাধ্যমে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং ইন্দুরকানী প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here