Home বিনোদন ২ বছর আগেই ছেলের মা হয়েছেন বুবলী, বাবা শাকিব খান

২ বছর আগেই ছেলের মা হয়েছেন বুবলী, বাবা শাকিব খান

0
151

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা শবনম বুবলীর প্রেম, বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। সেই ২০১৭ সাল থেকেই দুই তারকার সম্পর্ক ওপেন সিক্রেট শোবিজে। বুবলী গেল ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন। সেই ছবি নিয়ে রহস্য-উত্তেজনা বিরাজমান চলচ্চিত্রপাড়ায়। সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ঘটনা।

সবাই কৌতুহলী হয়ে জানতে চাইছেন বুবলীর বাচ্চা সম্পর্কে। কবে মা হয়েছেন নায়িকা, কে সেই সন্তানের বাবা।

তবে এসব নিয়ে ‍মুখ খুলছেন না বুবলী। তিনি সাংবাদিকদের ২৭ সেপ্টেম্বর বলেন, ‘এ বিষয় নিয়ে কথা বলতে আমার আরও সময় দরকার।’

এদিকে শাকিব-বুবলীর নানা সূত্রে নতুন খবর বাতাসে উড়ছে। জানা গেছে, দুই বছর আগেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। তিনিও অপু বিশ্বাসের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান।

বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে হয়েছে আমেরিকায়। যখন সে দেশের বাইরে ছিল, তার মানে বুবলী যখন আড়ালে ছিল। শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ’র সেসময় বুবলীর পাশে ছিলেন। আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি।

শুধু তাই নয়, শাকিব খানকে ডোনান্ড ট্রাম্পের দেশে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনে নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সকল সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here