Home বিনোদন বিয়ের সাজে বুবলী, প্রকাশ্যে আনলেন নিজেই

বিয়ের সাজে বুবলী, প্রকাশ্যে আনলেন নিজেই

0
151

গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ফেসবুকে‘বেবি বাম্পে’র দুটি ছবি পোস্ট করেন। ছবি ও ক্যাপশন দেখে তোলপাড় শুরু হয় মুহূর্তেই। গুঞ্জন উঠে ‘মা হয়েছেন বুবলী!’

ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অনেকেই সোশ্যালে ‘বেবি বাম্পের’ ছবি দেখে শুভেচ্ছা জানান বুবলীকে। সেখানে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি অভিনেত্রী। তবে পরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‘বসগিরি’ সিনেমার নায়িকা। জানান, শিগগিরই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন। বিস্তারিত না বললেও ইঙ্গিত পাওয়া গেছে তিনি মা হয়েছেন।

বুবলীকে নিয়ে সোশ্যালে যখন নানা আলোচনা-সমালোচনা, ঠিক তখনই ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও পোস্ট করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফেসবুকে নায়িকার পোস্ট করা ভিডিওতে বিয়ের সাজে দেখা যায় তাকে। এছাড়াও পার্টি সাজে দেখা দিয়েছেন নায়িকা।

জানা গেছে, ফটোশুটের নির্দেশনার দায়িত্বে ছিলেন নাজমুল হাসান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় তিন-চার মাস আগে একটি ফ্যাশন হাউজের জন্য ফটোশুট করা হয়েছিল। সেই সময় ম্যাগাজিনেও ছাপা হয়েছিল ছবিগুলো। সেগুলোই এখন প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here